কৃতি শিক্ষার্থী
![]() সঞ্চিতা রানী প্রভাষক,হিসাববিজ্ঞান উত্তরা বাংলা কলেজ,কাকিনা কালীগঞ্জ,লালমনিরহাট। | উদয়ন মহিলা কলেজ যখন প্রতিষ্ঠা হওয়ার পথে তখনকা সময়ের ছাত্রি ছিল সঞ্জিতা রানী। তার সময়ে কলেজের অবকাঠামো বলতে কিছু ছিল না এবং একাডেমিক পড়াশুনার তেমন অগ্রগতি ছিল না। কেননা সবেমাত্র উদয়ন কলেজের যাত্রা শুরু হয়েছে। ঐসময়ে পড়াশুনায় ভাল করা একটি চ্যালেঞ্জের বিষয় ছিল। সঞ্চিতা রানী নীজ উদ্যেগে এবং শিক্ষকদের প্রত্যক্ষ সহযোগিতায় একটি অবস্থান করে নিয়েছিল এবং ফলশ্রুতিতে একটি ভাল ফলাফল করার পর গাইবান্ধা সরকারী কলেজে হিসাববিজ্ঞানে (অর্নাস) ভর্তি হয়। হিসাববিজ্ঞানে অর্নাস সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর উত্তর বাংলা কলেজ ,কাকিনা,কালীগঞ্জ লালমনিরহাটে হিসাববিজ্ঞানে বিষয়ে প্রভাষক পদে যোগদান করে সুনামের সহিত শিক্ষতা করছেন। |
![]() কুলছুম আকতার প্রভাষক ,বাংলা মহিমাগঞ্জ আলিয়া কামিল (এম.এ)মাদ্রাসা গোবিন্দগঞ্জ,গাইবান্ধা। | কুলছুম আকতার উদয়ন মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রি ছিল। মেধাবি শিক্ষার্থী হওয়ায় সে পড়াশুনায় বরাবরই ভাল ছিল। পড়াশুনায় ভাল হওয়ায় শিক্ষকেরা তাকে সবসময় সহযোগিতা করত। কলেজে পড়ার সময় সে শিক্ষক হওয়ার একটা স্বপ্ন দেখছিল। এইচএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জন করে সে গাইবান্ধা সরকারি কলেজে বাংলায় অর্নাসে ভর্তি হয় । অর্নাস সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে উদয়ন মহিলা ডিগ্রি কলেজে প্রভাষক পদে যোগদান করে। তার স্বপ্ন বাস্তায়িত হয়। পরবর্তীতে সে উত্তর বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা মহিমাগঞ্জ আলিয়া কামিল (এম.এ) মাদ্রাসায় বাংলায় প্রভাষক পদে যোগদান করে কৃতিত্বের সহিত তার পেশাগত দায়িত্ব পালন করছে। |
![]() কানিজ ফাতেমা উপ-পরিচালক (হিসাব) নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) রংপুর | কানিজ ফাতেমা উদয়ন মহিলা কলেজের কৃতি ছাত্রি ছিল। সে উদয়ন মহিলা কলেজের ব্যবসায়িক শিক্ষা শাখায় অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। সে তার সাবজেক্টের বিষয়গুলোতে যেমন মেধাবী ছিল তেমনি সহ পাঠক্রমে দক্ষ ছিল। সে সময়ে উদয়ন মহিলা কলেজ উপজেলা ডিবেট প্রতিযোগিতায় অংশগ্রহন করে চ্যাম্পিয়ন হয়। কানিজ ফাতেমা ছিল সেই চ্যম্পিয়ন দলের দলনেতা। পরবর্তীকালে এইচ এস সি পরীক্ষায় সে A+ পেয়ে দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে খুব ভাল রেজাল করার পর নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) সহকারি পরিচালক হিসেবে ( বাজেট ও হিসাব) যোগদান করে পরবর্তীতে উপ-পরিচালক (হিসাব)পদে পদোন্নতি পেয়ে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। তাদের বেতন অনেক আকর্ষনীয়। |
![]() মুন্নি আখতার প্রোগ্রাম ম্যানেজার উদয়ন স্বাবলম্বি সংস্থা সাঘাটা,গাইবান্ধা। | মুন্নি আখতার উদয়ন মহিলা ডিগ্রি কলেজের একজন মেধাবি শিক্ষার্থী ছিল। তাঁর পথ ছিল বন্ধুর। কেননা তার পরিবারের আর্থিক স্বচ্ছলতা ছিল না। এখানে উল্লেখ্য তাঁরা তিন বোনেই উদয়ন স্বাবলম্বী সংস্থার উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় , উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় এবং উদয়ন মহিলা কলেজে লেখা পড়া করেছে। মুন্নি আখতার কৃতিত্বের সহিত এইচ এস সি পাশ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ ও সাংবাদিকতা বিভাগে অর্নাস ভর্তি হয়। বিভাগে ভালভাবে পড়াশুনা করায় স্নাতক(সম্মান)পর্যায়ে ডিপার্টমেন্টে সেকেন্ড এবং স্নাতকোত্তর এ প্রথম স্থান অর্জন করে। সে বিশ্ববিদ্যালয়ে বির্তক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরস্কার পায়। সে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অক্সফাম থেকে দু’বার রিসার্চ ফেলোশীপ অর্জন করে। এছাড়াও সে একটি রিসার্চ পেপার আর্ন্তজাতিক সেমিনারে উপস্থাপন করার সুযোগ পায়। |



