অধ্যক্ষের বাণী

শিক্ষা মানুষকে আশাবাদী, আত্মপ্রত্যয়ী,আলোকিত ও বিকশিত করে। মানুষের মধ্যে যে অফুরন্ত সম্ভবনা রয়েছে এর আশনুরুপ যথার্থ বিকাশ ঘটানো সম্ভব শিক্ষার মাধ্যমে। জীবনকে আকর্ষনীয়, গ্রহনযোগ্য ও কল্যানকামী করতে শিক্ষার বিকল্প নাই। দেশের অর্ধেক মানুষ নারী হওয়ায় নারীদের যোগ্য ও দক্ষ নাগরিক হওয়া প্রয়োজন। মানসম্মত শিক্ষার মাধ্যমে নারীরা স্বাবলম্বী সহ যোগ্য নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে। উদয়ন মহিলা কলেজের সৃষ্টিই হয়েছে ”শিক্ষার মাধ্যমে নারীর স্বাবলম্বীতা সম্ভব” এই লক্ষ্যকে সামনে রেখে। প্রতিষ্ঠাতাদের স্বপ্ন বাস্তবায়নে উদয়ন মহিলা ডিগ্রি কলেজ তাদের শিক্ষার কার্যক্রম আন্তরিকতার চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার নারী শিক্ষার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আমরাও সরকারের পরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

উদয়ন মহিলা ডিগ্রি কলেজে শিক্ষার্থীদেরকে আমন্ত্রন জানাচ্ছি। আমরা মানসম্মত শিক্ষা অর্জনে সর্বদায় সচেষ্ট। বিষয় ভিত্তিক জ্ঞানের গভীরতার বৃদ্ধির পাশাপাশি  বিভিন্ন সহপাঠক্রম থাকায় শিক্ষার্থীদের মধ্যে নীজেকে যোগ্য নাগরিক তৈরি করার সুযোগ সৃষ্টি হয়েছে।

Scroll to Top